যদি তুমি জুমু’আর নামাজ পড়ো, তাহলে স্মরণ করো যে, এখানে অনেক মানুষ আছে যারা এই নামায পড়তে পারছে না বছরের পর বছর ধরে, তারা শুনতে পাচ্ছে আযান এবং তাদের কোন রাস্তাই নেই আযানের উত্তর দেয়ার।

যদি তুমি একটি শোকপূর্ণ অনুষ্ঠানের সাথী হও, তাহলে স্মরণ করো এক ভাই যার পিতা মারা গিয়েছে এবং সে তার পিতার অন্ত্যেষ্টিক্রিয়াতেও উপস্থিত হতে পারে না।

যদি তুমি তোমার কবজির দিকে তাকাও এবং কিছুই পাওনা একটি ঘড়ি ব্যতীত, তাহলে স্মরণ কর তোমাদের ভাইদের যাদের হাত পরিপূর্ণ ভারী শিকল দ্বারা।

যদি তুমি তোমার পরিবারের সাথে নিঃসঙ্গ সময় ব্যয় করো, তাহলে স্মরণ করো এক ভাইকে যে তার পরিবারের সাথে বসতে পারে না একজন কারারক্ষীর উপস্থিতি ব্যতীত।

এবং যদি তুমি তোমার ফোন হাতে নাও, তাহলে সেই একজনকে ভুলো না যে ফোন করতে পারে না আকলবিহীন পুলিশের অনুমতি ব্যতীত।

তুমি খাচ্ছো যা তোমার স্বাদ লাগছে এবং পরিধান করছো তা যা তোমার সুন্দর লাগছে। এবং তুমি দাঁড়াচ্ছো যেখানে তোমার মন চাচ্ছে, তাহলে তাদেরকে স্মরণ করো যারা খাচ্ছে, পরিধান করছে ও দাঁড়াচ্ছে সেখানে, যেখানে আরেকজন তাদেরকে চাচ্ছে।